উত্তরদিনাজপুর

জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাই প্রশাসনের কাছে ব্রিজের দাবী ছাত্রছাত্রীদের

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মান্নায় গ্রামে কোতুয়া এন টি বই কে হাই মাদ্রাসা স্কুলের পড়ুয়াদের স্কুল যাওয়ার সমস্যা নিয়ে অভিযোগ ঐ স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের। ইটাহার ব্লকের মান্নায় গ্রামের ৩৪ নং জাতীয় সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল। আবার এই স্কুলের পাশে সুন নদী ও নদীর দাড়ের রাস্তার অবস্থাও বেহাল। কোতুয়া এন টি বই কে হাই মাদ্রাসা স্কুল সংলগ্ন বরট, তেপুর, দক্ষিণ পাড়া, নেমুনিয়া, বিরজনগর, জালালপুর প্রভৃতি এলাকা থেকেও ছাত্রছাত্রীরা আসে এই বিদ্যালয়ে। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি ঐ সমস্ত এলাকাবাসীদেরও পথ চলতে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

        জানা যায়, প্রায় ৬ বছর আগে সুন নদীর উপর একটি ব্রিজ তৈরির কাজ চলছিল, কিন্তু মাঝ পথে ব্রিজ তৈরির কাজ বন্ধ হয়ে যায়। পথ চলতি যাত্রীদের, পড়ুয়াদের যাতায়াতে সমস্যা হয়। এই কারণে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে ৮০০ জন হয়েছে। 

        প্রধান শিক্ষক মমতাজ আরি জানান, এই মাদ্রাসা স্কুলের রাস্তার অবস্থা খুবী খারাপ। স্কুলের পাশে থাকা সুন নদীর দাড়ের একটি মাচার উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে স্কুলে আস্তে হয় পড়ুয়াদের। তাদের অভিযোগ এই রাস্তা সংক্রান্ত সমস্যার সরকারি ভাবে সমাধান করা হোক। তিনি আর জানান, এই স্কুলের শিক্ষাগত মান ভালো ছিল। কিন্তু যাতায়াতের সমস্যার কারণে এখন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাও কমছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/7IY-v1BfPvk